27 C
আবহাওয়া
২:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বব্যাংক বর্তমান সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী

বিশ্বব্যাংক বর্তমান সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী

বিশ্বব্যাংক বর্তমান সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী

ঢাকা : বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর Gayle Martin বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন বলেন, তারা বর্তমান সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টার সাথে বাজেট সহায়তার ব্যাপারে আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎখাতে বাজেট সহায়তা প্রাপ্তির ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর Gayle Martin-এর নেতৃত্বে প্রতিনিধিদলের মত বিনিময় সভায় বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা সভায় তাদের স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকার ছাত্র-জনতার রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকার, তাই এ সরকারের ভিত্তি খুব দৃঢ়। সরকার মানুষকে স্বাচ্ছন্দ্যে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু এটা বেশ শক্ত কাজ বলেও এসময় তিনি জানান।

  উপদেষ্টা বলেন, গত সরকারের আমলে প্রয়োজনে-অপ্রয়োজনে শত শত প্রজেক্ট হয়েছে। অনেক ব্যয়বহুল প্রজেক্ট হয়েছে, কিন্তু সেগুলোর রিটার্নের পরিমাণ খুবই নগণ্য। যা ভ্যালু ফর মানি হয়নি। বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরেও একই অবস্থা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসকল কারণে বিদ্যুৎ ও জ¦ালানি খাতে খরচ এবং দাম বেড়েছে।

অগ্রাধিকার ভিত্তিতে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ¦ালানির পরিমাণ বৃদ্ধি এবং এক্ষেত্রে দক্ষতা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমে আসবে বলে ফাওজুল কবির খান আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম, অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট