18 C
আবহাওয়া
৭:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৪০

সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৪০

সুদান

বিশ্ব ডেস্ক: সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণে একটি খোলা বাজারে দেশটির সেনাবাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তা ও চিকিৎসাকর্মীরা এ তথ্য দিয়েছেন। খবর-আলজাজিরার।

তারা বলেছেন, সুদানের নিয়ন্ত্রণের জন্য দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর যুদ্ধের সময় এ হতাহতের ঘটনা সংঘটিত হয়।

রোববার খার্তুমের মায়ো এলাকায় ওই ড্রোন হামলায় আরও ৭০ জন আহত হয়েছেন। তাদের বাশাইর ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিরোধ কমিটি ও বাশাইর ইউনিভার্সিটি হাসপাতালের দুই স্বাস্থ্যসেবা কর্মীদের মতে, আহতদের অনেকের অঙ্গচ্ছেদের প্রয়োজন হবে।

এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ফুটেজ পোস্ট করেছে প্রতিরোধ কমিটি। এতে দেখা যাচ্ছে যে হাসপাতালের একটি খোলা উঠানে সাদা চাদরে মৃতদেহগুলো মোড়ানো।

খার্তুম থেকে আল-জাজিরার প্রতিনিধি হিবা মরগান জানিয়েছেন, এ ভয়াবহ ড্রোন হামলাটি সুদানের সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয়েছিল।

তিনি বলেন, নিহতরা সবাই বেসামরিক কিনা তা স্পষ্ট নয়, তবে যারা আহত হয়েছেন – তাদের জন্য চিকিৎসা সহায়তার একান্ত প্রয়োজন।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা