32 C
আবহাওয়া
৫:৫৮ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতির অভিনন্দন

রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতির অভিনন্দন


বিএনএ, ঢাকা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ গ্রেট ব্রিটেন এবং নর্থ আয়ারল্যান্ডের রাজা তৃতীয় চার্লসকে রাজসিংহাসনে আরোহণের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি হামিদ নতুন ব্রিটিশ রাজাকে এক অভিনন্দন পত্রে বলেন, আগামী দিনগুলোতে আমাদের দুই কমনওয়েলথ দেশের মধ্যে সম্পর্ক অব্যাহতভাবে আরও জোরদার নিশ্চিত করতে আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।

১০ সেপ্টেম্বর (শনিবার) পাঠানো চিঠিতে লেখা হয়, ফাস্ট লেডি এবং আমি বাংলাদেশে ঐতিহাসিক রাজকীয় সফরের জন্য মহামান্য আপনাকে এবং মহামান্য কুইন কনসোর্টকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

রাষ্ট্রপতি মহামান্য রাজা এবং মহামান্য কুইন কনসোর্ট এবং গ্রেট ব্রিটেন এবং নর্থ আয়ারল্যান্ডের জনগণের সুস্বাস্থ্য, সুখ এবং দীর্ঘায়ু এবং অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছাগলনাইয়ার ঘোপালে শারদীয় দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার