27 C
আবহাওয়া
১১:২৫ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » স্কুল-কলেজে টিফিন খেতে পারবে না শিক্ষার্থীরা

স্কুল-কলেজে টিফিন খেতে পারবে না শিক্ষার্থীরা

স্কুল-কলেজে টিফিন খেতে পারবে না শিক্ষার্থীরা

বিএনএ সিলেট: ছাত্র-ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে টিফিন খেতে পারবে না বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মউশি) অধিদফতরের মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। শিক্ষার্থীরা বাসা থেকে টিফিন করে আসবে-জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠান শুধু খাবার পানি সরবরাহ করবে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে করোনা পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান চালুকরণ বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা জানান মাউশির মহাপরিচালক।

ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রবেশের সময় ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলতে হবে। এক্ষেত্রে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, পরিবারের কেউ অসুস্থ হলে বা করোনার উপসর্গ থাকলে তাকে যেন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো না হয়।  শিক্ষার্থীদের মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলো নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের পরামর্শ দেয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিভিন্ন দিক নির্দেশনাও দেন ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

করোনা পরিস্থিতির মধ্যে কোনো শিক্ষার্থী যাতে ঝুঁকিতে না পড়ে এবং তারা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশে ক্লাস করতে পারে, সেদিকে যত্নশীল হতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আহ্বান জানান তিনি।

এর আগে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!