23 C
আবহাওয়া
৮:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বংশী নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বংশী নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বংশী নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে নিখোঁজের ১৫ ঘণ্টার পর মোঃ রাফিউল ইসলাম রাফি (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর এলাকার বংশী নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত রাফিউল ইসলাম রাফি ধামরাই পৌরসভার বরাতনগর এলাকার মোঃ মনিরুজ্জামানের মনিরের ছেলে। সে ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার সময় হাজিপুর এলাকায় বাবা-মার সাথে বেড়াতে যায় রাফিউল ইসলাম। রাফি সেখানে গিয়ে বাবা-মায়ের সঙ্গে নৌকায় বেড়াতে না গিয়ে ছোট চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর পারে বসে খেলা করবে বলে থেকে যায়। রাফি ও তার চাচাতো ভাই খেলা করতে গিয়ে রাফি পানিতে পড়ে যায়। তাকে বাচাঁতে গিয়ে চাচাতো ভাই পানিতে লাফ দেয়। চাচাতো ভাই পানিতে হাবুডুবু খেতে থাকলে আশে-পাশের লোকজনের নজরে পড়ে। তারা রাফির চাচাতো ভাইকে উদ্ধার করতে পারলেও রাফিকে খোঁজে পায়নি।

এবিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানা বলেন, সকালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা কাজ করে স্কুলছাত্রের লাশ বংশী নদী থেকে উদ্ধার করে।

বিএনএ/ ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার