26 C
আবহাওয়া
৩:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায়

বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় ফয়সাল আহমেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রী হরিচরণ (৪৬) নামে আরেক ব্যক্তি আহত হয়। শুক্রবার (১০ সেপ্টম্বর)  দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা রাত ৩টার দিকে ফয়সালকে মৃত ঘোষণা করেন।

নিহত ফয়সাল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে । একটি প্যাকেজিং কারখানায় চাকরি করতেন তিনি।

শনিবার  সকালে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, রাতে বাড্ডা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান পথচারী ওই দুইজনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় তারা। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, নিহত ফয়সাল একটি প্যাকেজিং কারখানায় চাকরি করতেন। তবে ঢাকার কোন জায়গায় থাকতেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আর আহত হরিচরণ একজন দৃষ্টি প্রতিবন্ধী। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের