23 C
আবহাওয়া
১১:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

ট্রেনের ধাক্কা

বিএনএ, ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় ইয়ামিন আহম্মদ (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) মিরপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরের দিকে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মধ্যবর্তী স্থানের রেল-লাইনে কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান।

তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে- ওই পুলিশ কনস্টেবল রেল লাইনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় একটি ট্রেন চলে আসে এবং তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা