25 C
আবহাওয়া
১০:১০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলব জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাইলেন তথ্য প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলব জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাইলেন তথ্য প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলব জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাইলেন তথ্য প্রতিমন্ত্রী

বিএনএ, ঢাকা :   তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী, কুশীলব এবং হত্যার বেনিফিশিয়ারি; পরবর্তীতে যিনি সেনা প্রধান হয়েছেন, সামরিক শাসক হয়েছেন, রাষ্ট্রপতি  হয়েছেন ; সেই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন।

 

বুধবার(১১আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদফতর আয়োজিত ১৫ উপলক্ষে আলোকচিত্র ও ডিজিটাল কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ দাবি করেন।

 

প্রতিমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যারা জাতির পিতার নেতৃত্বকে মেনে নিতে পারেনি, যারা পাকিস্তানি প্রেতাত্মা, যারা ৩০ লাখ শহিদের রক্তে কেনা স্বাধীনতার চেতনাকে ধারণ করে না, যারা শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখেনি তারা‘ বঙ্গবন্ধুকে হত্যা করেছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

 

অনুষ্ঠানে বক্তৃতা করেন তথ্য সচিব মকবুল হোসেন। সভাপতিত্ব করেন প্রধান তথ্য অফিসারের দায়িত্বে নিয়োজিত মোঃ শাহেনুর মিয়া।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন