23 C
আবহাওয়া
১:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের ২ নম্বর গেট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. মাসুদুর রহমান (৫০) নামে পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) দুপুর ১ টায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক নুরুল আলম আশেক। মাসুদুর রহমান নওগাঁর মহাদেবপুর থানার আজম আলীর ছেলে। তিনি চট্টগ্রাম ৯ম এপিবিএনে কর্মরত ছিলেন।

নুরুল আলম আশেক বলেন, দুপুর ১টার দিকে ২ নম্বর গেট এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এএসআই মাসুদুর রহমান গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা