25 C
আবহাওয়া
১০:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রন হক ও দিপু হক শিকদারকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন

রন হক ও দিপু হক শিকদারকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন

রন হক ও দিপু হক শিকদারকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন

বিএনএ, ঢাকা : এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে হত্যাচেষ্টা মামলায় সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুল হক সিকদার ওরফে রন হক সিকদার এবং তার ভাই দিপু হক সিকদারের অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে ডিবি পুলিশ। গত ২৬ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. রিপন উদ্দিন।

বুধবার (১১ আগস্ট) রাতে গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর হোসেন চূড়ান্ত প্রতিবেদনের এ তথ্য নিশ্চিত করেন। অব্যাহতির আবেদন বলা হয়েছে, বাদী-বিবাদীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। নিজেদের ভুল বুঝতে পেরে তারা একটি সমঝোতা চুক্তি করেন। এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানিজের এমডি রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে ২০২০ সালের ১৯মে গুলশান থানায় মামলা করেন ব্যাংকটির এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের পরিচালক লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম।

মামলায় অভিযোগ করা হয়, ঘটনাটি ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব নিয়ে ঘটনাটি ঘটে ৭ মে। এই ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি পরিদর্শনের নামে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে ডেকে আনা হয়েছিল। এসময় জামানত হিসেবে ওই সম্পত্তির বন্ধকি মূল্য কম উল্লেখ করেন ব্যাংকটির এমডি ও অতিরিক্ত এমডি। এরপরই গুলি ও মারধরের ঘটনা ঘটে। রন হক সিকদার ও দিপু হক সিকদার ব্যাংকটির এমডির কাছে একটি সাদা কাগজে জোর করে স্বাক্ষরও নেন।

বিএনএনিউজ২৪/শহীদুল,আমিন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের