29 C
আবহাওয়া
১১:৫১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি


বিএনএ, ঢাকা: ডিএমপির অতিরিক্ত কমিশনার কে এইচ মাহিদ উদ্দিন বলেছেন, হাইকোর্টের আদেশের ওপর সুপ্রিম কোর্ট স্থিতাবস্থা দেওয়ার পর কোটা আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই। কাজেই কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ ব্যবস্থা নেবে কি না—এমন প্রশ্নের জবাবে আজ ‍বৃহস্পতিবার তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ শুধু তাদের (শিক্ষার্থীদের) জন্য নয়, নগরবাসীর কাছেও আমাদের দায়বদ্ধতা রয়েছে।’

আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ না করার আহ্বান জানান তিনি।

ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘তারা গত ১০ দিন ধরে রাস্তায় ছিল। আমরা তাদের সমস্যাগুলো বিবেচনা করেছি। কিন্তু তারা যদি এখন আমাদের আহ্বান না মানেন, তাহলে সেটা হবে অপরাধ।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি আমাদের সহানুভূতি ও ভালোবাসা আছে। তবে উচ্চ আদালতের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। জনগণের দুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি না দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।’

‘আমি মনে করি, সুপ্রিম কোর্টের সর্বশেষ আদেশ শিক্ষার্থীদের পক্ষে’ বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

বিএনএ/এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত