25 C
আবহাওয়া
৯:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কোপার ফাইনালে গাইবেন শাকিরা

কোপার ফাইনালে গাইবেন শাকিরা

sakira

বিনোদন ডেস্ক: প্রথমবার কোপা আমেরিকার মঞ্চ মাতাবেন কলম্বিয়ান গায়িকা ও মডেল শাকিরা। আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। এর মধ্য বিরতিতে (হাফ টাইম) মঞ্চ মাতাতে দেখা যাবে এই পপ তারকাকে।

লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল থেকে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রোববার রাত ৮ টায় নির্ধারিত ম্যাচের মধ্যবিরতিতে গান গাইবেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিনগেজ এক বিবৃতিতে বলেছেন, শাকিরা একজন অসাধারণ দক্ষিণ আমেরিকান তারকা যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তার গানগুলো গ্রহের প্রতিটি কোণে গাওয়া হয় এবং সবাইকে নাচের তালে মাতিয়ে দিয়ে তার শিল্পকে একটি বৈশ্বিক ঘটনায় রূপান্তর করে, যা সীমানা অতিক্রম করে লাখ লাখ মানুষ উপভোগ করে। আমরা নিশ্চিত যে কোপা আমেরিকা ইউএসএ ২০২৪-এ তার পারফরম্যান্স খেলাধুলার মাধ্যমে সুস্থতা এবং ঐক্যের বার্তাকে প্রতিফলিত করবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা