28 C
আবহাওয়া
৪:০৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » বেজা ও বিআইডব্লিউটিএ’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

বেজা ও বিআইডব্লিউটিএ’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত


বিএনএ, ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরসহ বিভিন্ন ট্যুরিজম পার্কে নৌ পথে যাতায়াতের জন্য নৌ জেটি তৈরি ও রক্ষণাবেক্ষণে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) বেজার প্রধান কার্যালয়ে উভয় পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) কাজি ওয়াকিল নওয়াজ এবং বাংলাদেশ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মহাব্যবস্থাপক ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, নাফ ট্যুরিজম পার্ক, সাবরাং ট্যুরিজম পার্ক ও সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক এর নৌপথে জেটি এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ, পরিচালন এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মধ্যে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউছুফ হারুন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, বেজার সদস্যবৃন্দ, বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী মো. মুহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত