22 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৩৩

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৩৩

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৩৩

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৩৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।  নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২.৭৫ শতাংশ।সোমবার (১১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন আক্রান্ত ৩১ জন নগর এলাকার এবং ২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭৬২ জন। এর মধ্যে নগরে ৯৩ হাজার ৮৮ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬৭৪ জন।

মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৫ জনের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা