31 C
আবহাওয়া
৬:২০ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » স্কুল থেকে ফেরার পথে অটো চাপায় শিক্ষার্থীর মৃত্যু

স্কুল থেকে ফেরার পথে অটো চাপায় শিক্ষার্থীর মৃত্যু

স্কুল থেকে ফেরার পথে অটো চাপায় শিক্ষার্থীর মৃত্যু

বিএনএ, নোয়াখালী :  নোয়াখালী সুবর্ণচর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার তাহফিজুল উম্মাহ বালিকা হিফজ মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম জুনায়েদুল ইসলাম ফাহিম (৬)। ফাহিম উপজেলার চরজুবলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া এলাকার আমিন উল্যাহ বাহারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়াউল হক। তিনি বলেন,ফাহিম স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। শনিবার দুপুরের দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর অটোরিকশা আটক করে থানায় নিয়ে আসে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/গিয়াসউদ্দিন রনি, ফারজানা আফরোজ

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত