29 C
আবহাওয়া
৩:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে জাহাজ থেকে স্ক্র্যাপ চুরি, চার কর্মচারীসহ গ্রেপ্তার ৭

কর্ণফুলীতে জাহাজ থেকে স্ক্র্যাপ চুরি, চার কর্মচারীসহ গ্রেপ্তার ৭

কর্ণফুলীতে জাহাজ থেকে স্ক্র্যাপ চুরি, চার কর্মচারীসহ গ্রেপ্তার ৭

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা এমভি টিটু-১৬ জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ চুরি করার সময় ৭ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ডায়মন্ড ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭শ’ কেজি স্ক্র্যাপ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মাগুরা জেলার মোহাম্মদপুর থানার খালিসাখালী এলাকার আব্দুর রউফের ছেলে আমিরুল ইসলাম (৫৫), পটুয়াখালীর বাউফল থানার আয়লা এলাকার মো. বাবুল মল্লিকের ছেলে মো. রিয়াদ মল্লিক প্রকাশ সোহাগ (২০), ভোলার বোরহানউদ্দিন থানার পক্ষিয়া এলাকার মো. রাকিব হোসাইন (২২) ও কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ধলঘাটপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. সাকের উল্লাহ (৩২), একই এলাকার নুরুল হকের ছেলে আজিজুল হক (২৮), মো. আবুর ছেলে আজিম উদ্দিন (২১) ও নওগাঁর বশির উদ্দিন মন্ডলের ছেলে জামিল আক্তার (৪৩)। এদের মধ্যে আমিরুল, সোহাগ, রাকিব ও সাকের জাহাজের কর্মচারী।

সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান বলেন, গভীর রাতে কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করা এমভি টিটু-১৬ জাহাজ থেকে কর্মচারীদের যোগসাজসে আমদানি করা স্ক্র্যাপ চুরির সময় চার কর্মচারীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে ৭শ’ কেজি স্ক্র্যাপ জব্দ করা হয়। এ ঘটনায় ১০ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হবে জানিয়েছেন নৌ পুলিশের এই কর্মকর্তা।
বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট