29 C
আবহাওয়া
৮:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে হিরোইনসহ গ্রেপ্তার ২

সাভারে হিরোইনসহ গ্রেপ্তার ২

সাভারের বিরুলিয়ায় ৬১০ পুরিয়া হিরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার

বিএনএ, সাভার প্রতিনিধি: সাভারের বিরুলিয়ায় ৬১০ পুরিয়া হিরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ব।

 

এরআগে, বৃহস্প্রতিবার (১১ জুন) দিবাগত রাত ২টার দিকে বিরুলিয়ার ছোট কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সকালে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- বিরুলিয়ার ছোট কালিয়াকৈর গ্রামের আব্দুল মালেকের ছেলে রাসেল (২৫)ও একই এলাকার লাট মিয়ার ছেলে হীরা (২৬)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিরুরিয়ার ছোট কালিয়াকৈর এলাকায় জলিল বেকারির সামনে গিয়ে অভিযান পরিচালনা করে হীরা ও রাসেলকে ৬১০ পুরিয়া হিরোইনসহ আটক করা হয়। এসময় আরেক মাদক বিক্রেতা রিপন পালিয়ে যায়।

 

এ বিষয়য়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ব বলেন, আসামীদের নামে মাদক নিয়ন্ত্রণ আইন ২০০৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের সেই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

 

বিএনএ, ইমরান খান, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী