25 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩

চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে কবরস্থানের সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বাকলিয়া থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাট খোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় মো. মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫) ও মো. ফয়সাল (২৮) গুলিবিদ্ধ হয়ে আহত হন। এছাড়া আরও আহত হয়েছে মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), মো. আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) ও মো. সামাদ (২২)।

বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, সকাল ১০ টার দিকে বড় মৌলভী কবরস্থানে নতুন সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে স্থানীয় বড় মৌলভী বাড়ির লোকজন ও ইয়াকুব আলীর লোকজনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বাকলিয়ার বড় মৌলভী বাড়ির লোকজন ও স্থানীয় ইয়াকুব আলীর লোকজন সংঘর্ষে ১৩ জন আহত হন। দুপুর ১২টার দিকে আহতদের হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করেন।

বিএনএনিউজ/আমিন, ওজি 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা