27 C
আবহাওয়া
৪:৪১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের যুবারা

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের যুবারা


বিএনএ, স্পোর্টস ডেস্ক : ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। রোববার (১১ মে) ভারতের অরুনাচল স্টেডিয়ামে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে ওঠে লাল-সবুজের জার্সিধারিরা।

ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ যুবারা। গোল করেন মুরশেদ ও শোরেন। ম্যাচের যোগ করা সময়ে দলের অধিনায়ক গোল করে বড় জয় এনে দেন দলকে।

এ নিয়ে গ্রুপ ‘এ’র দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনালে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর আগে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে ২-২ গোলের সমতা করে বাংলাদেশ বয়সভিত্তিক ফুটবল দল। ওই ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলের লিড নেওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দুই গোল খেয়ে হতাশার সমতা নিয়ে মাঠ ছাড়ে।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে ভারত, শ্রীলঙ্কা ও নেপাল আছে। এর মধ্যে ভারত নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা