23 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম নগর জামায়াতের নায়েবে আমির আ জ ম ওবায়েদুল্লাহ মারা গেছেন

চট্টগ্রাম নগর জামায়াতের নায়েবে আমির আ জ ম ওবায়েদুল্লাহ মারা গেছেন


বিএনএ, চট্টগ্রাম : জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ইন্তেকাল করেছেন  (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

জানা গেছে, ড. ওবায়েদুল্লাহর জন্ম ভোলার চরফ্যাশনে। পড়াশোনা করেছেন চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রিও অর্জন করেন।

সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। কর্মজীবনে তিনি বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি বয় স্কাউট ও রেড ক্রিসেন্টসহ নানা সংগঠনে যুক্ত থেকে নেতৃত্ব দিয়েছেন।

তিনি ছিলেন মাসিক অঙ্গিকার ডাইজেস্ট-এর সম্পাদক এবং Wheel Business Magazine-এর চিফ এডিটর। মোটিভেশনাল ও পাবলিক স্পিকার হিসেবে তরুণদের মধ্যে তার বেশ প্রভাব ছিল।

তার রচিত জনপ্রিয় দুটি বই হলো— তরুণ তোমার জন্য ও স্বপ্নের ঠিকানা।

ড. আ জ ম ওবায়েদুল্লাহ আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা