23 C
আবহাওয়া
১২:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাগেরহাটে বজ্রপাতে দুই শ্রমিক নিহত

বাগেরহাটে বজ্রপাতে দুই শ্রমিক নিহত


বিএনএ, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলার চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় বজ্রপাতে ২ জন শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো সাতজন। শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বজ্রবৃষ্টির মধ্যে নদীর ঘাটে থাকা কার্গো থেকে বালু তোলার সময় এ ঘটনা ঘটে।

নিহত ২ শ্রমিক হলেন- মিলন মিয়া (৩৫) ও মোস্তফা (৫৫)।

শেখ মিলনের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামে এবং মোস্তফা পার্শ্ববর্তী পিরোজপুর সদর উপজেলার বালিপাড়া গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- খোকন গাজী (৩০), রাসেল ফরাজী (২৮), সাগর (৩০), সোহেল (৩০), বাবুল (৫০) ও জলি হাওলাদার (৪৫) নাসির শেখ (৩৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাফালবাড়ী বাজারসংলগ্ন বান্দাঘাটায় ইট-বালু ব্যবসায়ী নিরব হাওলাদারের কার্গো থেকে বালু তুলছিলেন তিন শ্রমিক। সকাল সাড়ে ১০টার দিকে বজ্রবৃষ্টি শুরু হলে শ্রমিকরা পাশের একটি একচালা টিনের ছাপড়া ঘরে আশ্রয় নেন।

এসময় ওই ঘরে আশ্রয় নেন স্থানীয় আরো ছয় ব্যক্তি। এরই মধ্যে ওই ছাপড়া ঘরের ওপর পর পর দুইবার বজ্রপাত ঘটে। বজ্রাঘাতে আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে যান। তাদের পরীক্ষা-নিরীক্ষার পর দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুদিপা সাহা বলেন, বজ্রাঘাতে আহতদের হাসপাতালে আনার পরে পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকে মৃত পাওয়া যায়। আহত সাতজনকে ভর্তি করা হয়েছে। তাদের কারো কারো হাত-পা অবস, কানে কম শোনাসহ শরীরে ব্যথা রয়েছে। তাদের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাদের শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক কিছু বলা যাচ্ছে না।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান জানান, হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। নিহত দুই শ্রমিকের মরদেহ হাসপাতালে রয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা