বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৩ জন। এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫ জনে। এর আগে সোমবার ৩৮ ও রোববার ৫৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার পাঁচ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ২৩০ জনকে শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩০ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জনে। এছাড়াও একই সময়ে করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন।
বিএনএনিউজ/ এইচ.এম।
![]()

