20 C
আবহাওয়া
৩:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ২০৩০ সালে বাণিজ্যিক ৬জি চালু করতে যাচ্ছে চীন

২০৩০ সালে বাণিজ্যিক ৬জি চালু করতে যাচ্ছে চীন

২০৩০ সালে বাণিজ্যিক ৬জি চালু করতে যাচ্ছে চীন

বিএনএ, ডেস্ক: প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে ৬জি প্রযুক্তি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। ২০২৫ সালের গ্লোবাল ৬জি কনফারেন্সে বৃহস্পতিবার চায়না ইঞ্জিনিয়ারিং একাডেমির এক বিশেষজ্ঞ বলেছেন, চীন ২০৩০ সালের মধ্যে ৬জি বাণিজ্যিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে।

তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, ভবিষ্যতের স্মার্টফোন এআই-চালিত টার্মিনালে পরিণত হবে, যা ব্যবহারকারীদের কনটেন্ট তৈরি আরও দ্রুত ও সহজ করবে।

কনফারেন্সে বিশেষজ্ঞ উ হ্য ছুয়ান বলেন, ৫জি থেকে ৬জির যাত্রা শুধু গতি বাড়ানোর বিষয় নয়, বরং এটি একটি প্রযুক্তিগত রূপান্তর। ১জি থেকে ৪জি পর্যন্ত যেখানে মূলত ভয়েস ও ডেটা সার্ভিসে সীমাবদ্ধ ছিল, সেখানে ৫জি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হচ্ছে। তবে শিল্পখাতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এটিই ৬জি উন্নয়নে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

উ ছুয়ান আরও বলেন, ‘৬জি-তে নতুন প্রজন্মের টার্মিনাল আসবে, যা হবে এআই-চালিত।’

চীনের বিজ্ঞান একাডেমির সদস্য এবং পারপল মাউন্টেন ল্যাবরেটরিজের পরিচালক ইয়ু সিয়াওহু বলেন, ৬জি শুধু দ্রুতগতির ইন্টারনেট নয়, বরং সেন্সিং ও স্বল্প উচ্চতার যোগাযোগসহ নতুন প্রযুক্তির যুগ আনবে।

তিনি আরও বলেন, ‘৬জি যুগে কমিউনিকেশন, কম্পিউটিং, এআই ও ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল একসঙ্গে একটি সুপার-কনভার্জড সিস্টেম তৈরি করবে।’ চীনের চিয়াংসু প্রদেশের নানচিং শহরে ১০ এপ্রিল থেকে শুরু হওয়া গ্লোবাল ৬জি কনফারেন্স চলবে ১২ এপ্রিল পর্যন্ত। এবারের সম্মেলনের থিম – ‘ফ্রন্টিয়ার ইনোভেশন ড্রাইভিং ৬জি ডেভেলপমেন্ট’।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা