25 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নারীসহ কেএনএফের আরও তিন সহযোগী গ্রেপ্তার

নারীসহ কেএনএফের আরও তিন সহযোগী গ্রেপ্তার


বিএনএ, বান্দরবান : বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে রুমা সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে কেএনএফ এর সহযোগী হিসেবে আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- রুমা উপজেলার ইডেন পাড়ার বাসিন্দা লাল চেও সাং সাইলুক বমের মেয়ে লাল রিন ত্লোয়াং বম (২০), ঙুনদাং বমের ছেলে ভান নুয়াম থাং বম (৩৭) এবং লাল মুয়াম বমের ছেলে ভান লাল থাং বম (৪৫)।

গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত ৫টি মামলার প্রেক্ষিতে কেএনএফএর সহযোগী হিসেবে যৌথবাহিনীর সদস্যরা তাদের ১১ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে রুমা থেকে গ্রেপ্তার করে। পরে যাচাই বাচাই শেষে তাদের বিকেলে রুমা থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

পরে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত আসামি ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, বান্দরবানের রুমা ও থানচিতে ঘটনার পর এ পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে (রুমা৫, থানচি ৪) এবং ঘটনায় জড়িত থাকার অপরাধে এ পর্যন্ত ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের