20 C
আবহাওয়া
৩:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামের কারাগার ও হাসপাতালে ঈদের বিশেষ আপ্যায়ন

চট্টগ্রামের কারাগার ও হাসপাতালে ঈদের বিশেষ আপ্যায়ন


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঁচ হাজার বন্দির জন্য ২৮ চুলায় তৈরি করা হয়েছে ঈদের বিশেষ খাবার। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় কারাগারে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন তথ্য নিশ্চিত করেন।

কারাগার সূত্রে জানা যায়, বন্দিদের ঈদের নামাজ ৮টায় অনুষ্ঠিত হয়। সকালে তাদের দেওয়া হয় সেমাই আর মুড়ি। দুপুরে দেওয়া হয় পোলাও ও গরুর মাংস। অন্য ধর্মাবলম্বীদের দেওয়া হয় খাসির মাংস। এছাড়া ছিল ডিম, মিষ্টি, কোমল পানীয় ও পান সুপারি। রাতে আপ্যায়ন করা হবে সাদা ভাত, ডাল, রুইমাছ ও আলুর দম দিয়ে। কয়েদিরা এসব খাবার তৈরি করেছেন ।

এ ছাড়া ঈদ পরবর্তী দুইদিন স্বজনরা চাইলে বাড়ি থেকে রান্না করা খাবারও দিয়ে যেতে পারবেন। এছাড়া বন্দিরা আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং সরকারি ফোন বুথের মাধ্যমে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। টেলিভিশনে ঈদের অনুষ্ঠান দেখতে পারবেন।

এদিকে প্রতিবছরের মতো এবারও ঈদে প্রায় সাড়ে তিন হাজারের অধিক রোগীকে বিশেষ খাবার দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। ঈদ উপলক্ষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সকাল-দুপুর-রাতে রোগীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে। সকালে নাস্তার সঙ্গে দেওয়া হয় সেমাই। দুপুরে খাসির কোরমা, পোলাও ও মুরগির রোস্ট দেওয়া হয়। রাতেও দেওয়া হবে একই পদের খাবার।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা