18 C
আবহাওয়া
১০:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে জঙ্গি হামলায় চার পুলিশ নিহত

পাকিস্তানে জঙ্গি হামলায় চার পুলিশ নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের সাথে বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) এ ঘটনা ঘটে।

এর কয়েক ঘন্টা আগে এ প্রদেশের রাজধানীতে বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছে।

পুলিশ সূত্রে বলা হয়েছে, কুচলাকে পাকিস্তান তালেবান জঙ্গিরা ভোরে টহলরত পুলিশদের লক্ষ্য করে হামলা চালায়।

স্থানীয় সিনিয়র পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জুহাইব বলেছেন, পুলিশ দল লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। এতে চার পুলিশ নিহত হয়। পুলিশের পাল্টা গুলিতে এক জঙ্গিও প্রাণ হারায়।

সন্ত্রাস দমন বিভাগের কর্মকর্তা আইজাজ গোরাইয়া বলেছেন, এসব জঙ্গি তেহেরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্য। এরা আফগান তালেবান থেকে পৃথক। কিন্তু উভয়গ্রুপ আদর্শগতভাবে এক।

এদিকে সোমবার কোয়েটায় মোটরসাইকেল বোমা বিস্ফোরণে দুই পুলিশ ও দুই বেসামরিক লোক নিহত হয়েছে।

বেলুচিস্তান লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা