27.9 C
আবহাওয়া
৮:১২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » এপি‌বিএন ও আরসার গু‌লি‌বি‌নিময়, নিহত ১, আটক ৩

এপি‌বিএন ও আরসার গু‌লি‌বি‌নিময়, নিহত ১, আটক ৩

এপিবিএন-আরসা সন্ত্রাসীদের গুলাগুলিতে একজন নিহত, আটক ৩

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠী আরসার সাথে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বন্দুকযুদ্ধে আব্দুল মজিদ ওরফে লালাইয়া নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এপিবিএনের দাবী, নিহত রোহিঙ্গা আরসা কমান্ডার। এসময় তিন সন্ত্রাসীকে আটক করা হয়। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ক্যাম্প-১৯ এর ৮ নাম্বার ব্লকে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে ক্যাম্প-১৯ এর ৮ নাম্বার ব্লকের আমিন মাঝির বাসার পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের কয়েকটি ঘর ঘিরে ফেলে এপিবিএন। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে আরসা সদস্যরা৷ এসময় এপিবিএনও পাল্টা গুলি ছুঁড়ে।

মঙ্গলবার বিকেলে ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, গোলাগুলির পর কয়েকটি ঘরে তল্লাশি করে আরসা কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের বাম হাতের পাশে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। এসময় মোহাম্মদ তাহের, জামাল হোসেন ও লিয়াকত আলী নামে তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, নিহত লালাইয়া রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত ৪টি হত্যা মামলার আসামী। গোলাগুলির ঘটনায় ২জন পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনএনিউজ/ শাহীন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি