18 C
আবহাওয়া
৭:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে মো. কালু মিয়া (৭৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার কাজী মাজহারুল ইসলাম।

মো. কালু মিয়া প্রকাশ কালু (৭৮), আনোয়ারা উপজেলার বারকাত দক্ষিণ পাড়ার মাদানীর বাড়ির মোখলেছুর রহমানের ছেলে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কয়েদি নম্বর ২৪২২/এ।

কারা সূত্র জানায়, কালু মিয়া একটি অস্ত্র মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত বলে জানা গেছে। গত বছরের ১৬ মে থেকে তিনি কারাগারে রয়েছেন।

ডেপুটি জেলার জানান, সোমবার বিকেলে কালু মিয়া কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা