25 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » লিভারপুল-ম্যানসিটির ম্যাচে কেউ জেতেনি

লিভারপুল-ম্যানসিটির ম্যাচে কেউ জেতেনি

সিটি

স্পোর্টস ডেস্ক: রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। অ্যানফিল্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে কেউ জিতেনি। জন স্টোনস ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ১-১ সমতা নিয়ে শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ে আর্সেনালকে ছুঁয়েছে লিভারপুল। ২৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ সমান ৬৪। তবে আর্সেনালের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। অন্যদিকে ৬৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে তৃতীয় স্থানে।

এদিন ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে কেভিন ডি ব্রুইনের পাঠানো বলে কাছ থেকে পা লাগিয়ে জালে জড়ান জন স্টোনস।

তবে বিরতির পর পরই সমতা ফেরায় লিভারপুল। এ সময় ডানদিক দিয়ে ক্ষীপ্রগতিতে ম্যানসিটির ডি বক্সে ঢুকে পড়েন দারউইন নুনেজ। তাকে রুখতে বাজেভাবে ট্যাকেল করেন সিটির গোলরক্ষক এন্ডারসন। রেফারি তাকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে ম্যাক অ্যালিস্টার গোল করে সমতা ফেরান।

এরপর অবশ্য আরও তিনবার গোলের সুযোগ পান লিভারপুলের অ্যালিস্টার, নুনেজ ও মোহাম্মদ সালাহ। কিন্তু সেগুলো রুখে দেন ম্যানসিটির গোলরক্ষক এন্ডারসন। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা