25 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

যাত্রাবাড়ীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

কারের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার শনিবার মৃত্যু হয়।

বৃদ্ধাকে নিয়ে আসা পথচারী কামাল হোসেন জানান, শনির আখড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে রাস্তায় পড়ে থাকলে আমরা উদ্ধার করে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা