23 C
আবহাওয়া
১:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় সিলেটের এমপি মাহমুদ উস সামাদের মৃত্যু

করোনায় সিলেটের এমপি মাহমুদ উস সামাদের মৃত্যু

করোনায় সিলেটের এমপি মাহমুদ উস সামাদের মৃত্যু

বিএনএ, ঢাকা : করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। এক মাসে তিনি করোনার টিকা নিয়েছিলেন।

সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সচিব জুলহাস আহমদ জানান, ৭ মার্চ থেকে মাহমুদ উস সামাদ হাসপাতালে চিকিৎসাধীন। পরে ৮ মার্চ সকালে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর বিকেলে করোনা পজিটিভ ফল আসে। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে তিনি গত ১০ ফেব্রুয়ারি কোভিড-১৯–এর টিকা নিয়েছিলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা