28 C
আবহাওয়া
৭:৫৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সেই মাদ্রাসা শিক্ষক কারাগারে

সেই মাদ্রাসা শিক্ষক কারাগারে

সেই মাদ্রাসা শিক্ষক কারাগারে

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে মো. ইয়াসিন ফরহাদ (৭) নামে মাদ্রাসার এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের ঘটনায় শিক্ষক হাফেজ ইয়াহিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হাফেজ ইয়াহিয়া রাঙ্গুনিয়ার সরফভাটা গ্রামের মোহাম্মদ ইউনুসের ছেলে। তিনি হাটহাজারীর মারকাজুল কোরআন ইসলামি অ্যাকাডেমি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, শিশু শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গ্রেফতার শিক্ষক হাফেজ ইয়াহিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে বুধবার বিকালে হাটহাজারী পৌরসভার কামাল পাড়া পশু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু