23 C
আবহাওয়া
১:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে একদিনেই আক্রান্ত ৪ লাখ ৬১ হাজার ছাড়াল

বিশ্বজুড়ে একদিনেই আক্রান্ত ৪ লাখ ৬১ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ছাড়াল

বিএনএ, বিশ্ব ডেস্ক : কোনোভাবেই থামছে না করোনার তাণ্ডব। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে সাড়ে ৪ লাখেরও বেশি মানুষ এবং মারা গেছে ৯ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১১ মার্চ) বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬১ হাজার ৩১৬ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৯৪৮ জনের। এ ছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৮৬ লাখ ২১ হাজার ২২৬ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৩১ হাজার ২৬৫ জনের। সুস্থ হয়েছেন ৯ কোটি ৪২ লাখ ৩১ হাজার ৮৩৬ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৬২ হাজার ১০৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪২ হাজার ১৯১ জনের।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১২ লাখ ৮৪ হাজার ৩১১ জন এবং মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ২১৩ জন।

আক্রান্তে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১২ লাখ ৫ হাজার ৯৭২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭০ হাজার ৯১৭ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৫১ হাজার ৫৫৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯০ হাজার ২৭৫ জন।

আক্রান্ত ও মৃত্যুর হিসাবে পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৩৪ হাজার ৯২৪ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৪ হাজার ৯৮৭ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা