23 C
আবহাওয়া
২:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

বিএনএ, রিপোর্ট: রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে এই সম্মেলন হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের শুভ উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মো. আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা), শামীম আহম্মেদ, মো. এম লতিফ ভূঞা এবং মো. রফিকুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, মহাব্যবস্থাপক মো. ইসমাইল, মো. মমিনুল হক, মো. নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মো. শফিউল আলম, মো. হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মো. গোলাম সাঈদ খান। এ ছাড়া বিভিন্ন শাখা ও উপশাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেৈন।

সম্মেলনে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করা, শ্রেণিভুক্ত ঋণ আদায়, নতুন ঋণ বিতরণ, আমানত সংগ্রহসহ ব্যাংকের অন্যান্য কর্মকৌশল সম্পর্কে ব্যবস্থাপকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এসজিএন/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা