26 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নওগাঁ-২ আসনের নির্বাচন সোমবার

নওগাঁ-২ আসনের নির্বাচন সোমবার

উপজেলা নির্বাচনের তারিখ জানাল ইসি

বিএনএ, ঢাকা: স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের নির্বাচন সোমবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচনের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জামাদি। এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) মনোনীত দুজন প্রার্থীসহ স্বতন্ত্র দুজন প্রার্থী ভোটের মাঠে আছেন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি। তবে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আমিনুল হকের মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ আগেই বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী সময়ে নতুন করে এই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এ আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৫৬ হাজার ১৩২ জন। তাঁদের মধ্যে পুরুষ এক লাখ ৭৭ হাজার ৫৭২ জন এবং নারী রয়েছেন এক লাখ ৭৯ হাজার ১৫৯ জন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী