27 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নাফ নদী থেকে মাথায় হেলমেট, হাতে গ্লাভস পরা মরদেহ উদ্ধার

নাফ নদী থেকে মাথায় হেলমেট, হাতে গ্লাভস পরা মরদেহ উদ্ধার


বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের উখিয়া বালুখালীর তেলিপাড়া খালে ভেসে এসেছে  মাথায় হেলমেট ও হাতে গ্লাভস পরা একটি মরদেহ । রোববার(১১ ফেব্রুয়ারি)  দুপুর দেড়টার সময় মরদেহটি  ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা । পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ।

স্থানীয়দের ধারণা, মরদেহটি মিয়ানমারের নিরাপত্তাবাহিনী কিংবা বিদ্রোহী কোনো গোষ্ঠীর সদস্যের হতে পারে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, লাশের মাথায় হেলমেট, হাতে গ্লাভস রয়েছে। লাশটি ফুলে গেছে। ধারণা করছে, কয়েক দিন আগের লাশ। এর আগে শনিবার উখিয়ার সীমান্ত এলাকার রহমতের বিল থেকে অজ্ঞাত পরিচয় একটি লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামীম হোসাইন বলেন, তেলিপাড়া খালের জোয়ারের পানিতে লাশ ভেসে আসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশের জরুরি সেবা নম্বরে (৯৯৯) খবর দেন। সেখান থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, মিয়ানমারে জান্তা সরকারের সাথে বিদ্রোহদের সংঘর্ষ  শুরুর পর গত ৫ফেব্রুয়ারি  নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুজন নিহত হন। নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি নারী, অপরজন রোহিঙ্গা পুরুষ।

 

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ