34 C
আবহাওয়া
১০:০১ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ডলার

ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ডলার

ডলার

বিএনএ, ঢাকা: চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ৬৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ২ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

আগের বছর একই সময়ে গড়ে দিনে প্রবাসী আয় আসে পাঁচ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪২৮ ডলার। আর আগের মাস জানুয়ারিতে গড়ে প্রতিদিন প্রবাসী আয় আসে সাত কোটি ৩১ হাজার ৬৬৬ ডলার। ডিসেম্বর মাসেও এমনই ছিল।

আগের বছরের সেপ্টেম্বরে ৪৪ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় আসে। এরপর সরকার প্রণোদনা বাড়ানোর পাশাপাশি নির্ধারিত দামের অতিরিক্ত দামে প্রবাসী আয় না কেনার নির্দেশনা তুলে নেয়। এরপর থেকে বাড়তে থাকে প্রবাসী আয়।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স কেনায় ঘোষিত দর ১০৯ টাকা ৫০ পয়সা হলেও ১২২ থেকে ১২৫ টাকা দরে পর্যন্ত কেনা যাচ্ছে, এ কারণে রেমিট্যান্স বেড়েছে।

২০২৩ সালসহ আগের বছরে যে হারে মানুষ কাজ নিয়ে বিদেশে যান, হুন্ডির মাধ্যমে প্রবাসী আয় আসায় এবং অর্থ পাচার হওয়ায় ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে সে অনুপাতে রেমিট্যান্স বাড়েনি।

অর্থনীতিদিরা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার ফলে রাজনৈতিক অনিশ্চয়তা কেটে গেছে, পাচার কমেছে। এর প্রভাব পড়ছে প্রবাসী আয়ে। আগামী মাসগুলোতে এ ধারা অব্যাহত থাকবে।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর