27 C
আবহাওয়া
৬:৪৭ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » উত্তরায় বিদ্যুতের তারে ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় বিদ্যুতের তারে ঝুলন্ত মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানী উত্তরায় বিদ্যুতের তারে ঝুলে থাকা মোহাম্মদ শিপন (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) ইজাহার আলী।

তিনি জানান, আজ শনিবার সকালের দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের পপুলার হাসপাতাল ও ডাচ বাংলা ব্যাংকের দুই ভবনের মাঝখান থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দুই ভবনের মাঝে মৃত অবস্থায় বিদ্যুতের তারে ঝুলে ছিল মরদেহটি। ধারণ করা হচ্ছে, রাতের বেলায় ওই ব্যক্তি যে কোনো ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, আজ সকালে সংবাদ পেয়ে উত্তরা ৭ নম্বর রোড এলাকায় বৈদ্যুতিক তারে ঝুলে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এসআই ইজাহার আলী জানান, সিআইডি পুলিশ মরদেহ থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তার নাম শিপন বলে জানতে পারে। বাবার নাম দুলাল। জামালপুর সদর উপজেলা এলাকার বাসিন্দা। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএ/আজিজুল,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ