29 C
আবহাওয়া
১২:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » হঠাৎ মাথাব্যথায় কী করবেন?

হঠাৎ মাথাব্যথায় কী করবেন?

মাথা

লাইফস্টাইল ডেস্ক: অনেক সময়ে কাজ বন্ধ করে ঘুমানোর সুযোগ থাকে না। এ দিকে, মাথাব্যথা নিয়ে নাজেহাল। কী করবেন এমন সময়ে? আরও অনেক কাজ বাকি। বহু ক্ষণ তাকিয়ে থাকতে হবে কম্পিউটারের দিকে। তা হলে মাথাব্যথা আরও বাড়বে। কিন্তু কিছু করার তো নেই। কাজ থামানোর উপায় নেই। তবে কমাতে হবে মাথাব্যথাই। কিন্তু কমাবেন কী ভাবে?

কাজ ছেড়ে ঘুমাতে যাওয়ার তো সুযোগ নেই। বেশি ক্ষণ চোখ বন্ধ করে বসারও সময় থাকে না কাজের মাঝে। এমন পরিস্থিতিতে কাজে লাগান তিনটি টোটকা। খানিকটা আরাম পাবেনই।

১. কিছু ক্ষণ খুব ভাল করে মাথা টেপা দরকার। তাতে আরাম হয়। তবে তার চেয়েও বেশি জরুরি হল পানি খাওয়া। অনেক সময়েই শরীরে পানির অভাব ঘটলে মাথাব্যথা শুরু হয়। সমীক্ষায় দেখা গেছে, পানি খাওয়ার আধ ঘণ্টার মধ্যেই কাজ হতে শুরু করে। ধীরে ধীরে কমতে থাকে মাথাব্যথা। এই সমস্যা এড়াতে মাঝেমাঝে পানি তো খাবেনই, সঙ্গে এমন কিছু ফল খান, যাতে পানির পরিমাণ বেশি।

২. মাথাব্যথার সময়ে প্রদাহ কমাতে কাজে লাগতে পারে আরও একটি জিনিস। ঠান্ডা সেঁক। কাপড়ে বরফ মুড়িয়ে নিতে পারেন। কিংবা সেঁক দেওয়ার জেল ভর্তি পাউচ থাকলে তো কথা‌ই নেই। তা দিয়ে মাথা ও ঘাড়ের চারপাশি চেপে চেপে সেঁক দিন। প্রদাহ কমবে। মিলবে আরাম।

৩. আদা চা-ও খেতে পারেন। আদা এবং চা, দু’টি জিনিসেই থাকে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রদাহ কমানোর দ্রব্য। ২৫০ মিলিগ্রাম আদাগুঁড়ো দিয়ে চা খেলে কিছু ক্ষণের মধ্যেই কমে মাথাব্যথা। এমনই দেখা গিয়েছে বহু ক্ষেত্রে। মাথাব্যথা থেকে অনেকের বমিভাব, গা গোলানোর মতো সমস্যা দেখা দেয়। আদা সে সব অস্বস্তিও কমাতে সক্ষম।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!