26 C
আবহাওয়া
৫:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স : সড়ক পরিবহনমন্ত্রী

ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স : সড়ক পরিবহনমন্ত্রী

ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স : সড়ক পরিবহনমন্ত্রী

বিএনএ,ঢাকা: চলতি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ড্রাইভিং লাইসেন্স প্রদান শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ইতোমধ্যে লাইসেন্সের খসড়া প্রিন্ট শুরু হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের আরও বলেন,বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ)কে সত্যিকার অর্থে সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।কার্ডের মান ও প্রিন্ট কোয়ালিটি চুক্তি অনুযায়ী হতে হবে এবং গুণগত ও স্মার্ট কার্ডের বৈশিষ্ট্য যা যা থাকার কথা তার কোনোটির সঙ্গে আপস করা যাবে না।এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আর যেন না হয় সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিআরটিএর চেয়ারম্যানকে বিষয়টি গুরুত্বসহ মনিটর করতে হবে।

বিআরটিএ-তে এখনও দালালদের দৌরাত্ম্য থাকায় দুঃখ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে বাইরের সুবিধাভোগীদের সখ্যাতায় গড়ে উঠেছে এ চক্র। তাই যেসব কর্মকর্তা এসবের সঙ্গে জড়িত,তাদের চিহ্নিত করে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে।গুটিকয়েক অনিয়মকারীর জন্য পুরো প্রতিষ্ঠানের বদনাম হতে পারে না। সংশ্লিষ্ট সবাইকে অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে এসে সেবামুখী হওয়ার আহ্বান জানান মন্ত্রী।পাশাপাশি বিআরটিএ-তে দালাল ধরতে ম্যাজিস্ট্রেটদের তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, যানবাহনে ফিটনেস গ্রহণের বিষয়টি অত্যন্ত জরুরি।এ ক্ষেত্রে সেবা সহজ করা এবং গ্রাহকদের সুবিধায় দেশের যেকোনো সার্কেল অফিস থেকে যানবাহনের ফিটনেস সনদ নেয়া যাচ্ছে।আগে ফিটনেস দেয়া হতো এক বছরের জন্য।এখন দুই বছরের জন্য দেয়া হয়।সরাসরি ব্যাংকে না গিয়ে ঘরে বসেই ১৮টি ব্যাংকের চারশর বেশি শাখা এবং বুথে গ্রাহকরা মোটরযানের বিভিন্ন ফি জমা দিতে পারছে বলে জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন,সড়কে দুর্ঘটনা এখনও হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।এখন মূল লক্ষ্যই হতে হবে সড়কে দুর্ঘটনা কমানো।এই বিষয়ে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের