26 C
আবহাওয়া
৭:১৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় ২৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার, আটক ৩

লোহাগাড়ায় ২৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার, আটক ৩

লোহাগাড়ায় ২৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার, আটক ৩

বিএনএ, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৫হাজার ৫`শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

আটককৃতরা হল যথাক্রমে কক্সবাজার জেলার টেকনাফের গোলা পাড়া এলাকার মৃত সৈয়দ আহমদের পুত্র আবদুল গফুর(৪২), উখিয়া কুতুবপালং মৃত আবদুল মাবুধের পুত্র জাহাঙ্গীর প্রকাশ রফিক(১৯) এবং গাজিপুর জয়দেবপুর বারারুল এলাকার মৃত বাচ্চু মিয়ার পুত্র তোফাজ্জল হোসেন (২২)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১টার দিকে পৃথক অভিযানে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গফুর ও জাহাঙ্গীরের কাছ থেকে ৫হাজার ৫`শ পিচ ইয়াবা এবং একই স্পটে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে তোফাজ্জল হোসেনের কাছ থেকে ২০হাজার পিচ ইয়াবা সহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের অানুমানিক মুল্য ৭৫ লক্ষ ১৫হাজার টাকা হবে বলেও তিনি জানান।

আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ১১ ফেব্রুয়ারি সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
বিএনএনিউজ/রায়হান, জেবি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ