32 C
আবহাওয়া
৩:১২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কার্কি

নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কার্কি


বিএনএ, বিশ্বডেস্ক : নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পরিস্থিতির দিকে যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।

সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল ও তথাকথিত জেন-জি তরুণদের কাছ থেকে তার সরকার প্রতিনিয়ত চাপ ও সমালোচনার মুখে পড়ছে। তিনি দাবি করেন, এসব মহল প্রায় প্রতিদিনই সরকারের পদত্যাগ দাবি করছে।

সুশীলা কার্কি বলেন, ‘রাজনৈতিক দলগুলো আমাদের কঠোরভাবে সমালোচনা করছে। কেউ কেউ প্রতিদিনই সরকার ছাড়ার কথা বলছে। জেন-জি তরুণরাও বলে আজ ছাড়ো, কাল ছাড়ো, পরশু ছাড়ো। কিন্তু ছাড়ার মানে কী?’

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব ছাড়লে তারাই আবার পরদিন অপমান করে বলে, ‘তোমাদের সুযোগ ছিল, এখন চলে যাচ্ছ।’ এতে সরকারের অবস্থান দোদুল্যমান হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

কার্কির ভাষ্য অনুযায়ী, প্রায় ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণ আলাদা আলাদা দাবি নিয়ে সরকারের কাছে আসছে। তিনি বলেন, ‘আমরা যেখানেই যাই, কোথাও শান্তি পাচ্ছি না।’

প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জোর দিয়ে বলেন, তার সরকার নেপালের পরিস্থিতি বাংলাদেশের মতো হতে দেবে না। তিনি বলেন, ‘আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নেপালকে বাংলাদেশে পরিণত হতে দেওয়া হবে না। আমরা বাংলাদেশ হতে চাই না।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত