24 C
আবহাওয়া
৭:৪২ পূর্বাহ্ণ - মে ১৪, ২০২৬
Bnanews24.com
Home » জাপা ও এনডিএফের প্রার্থীদের বিরুদ্ধে হাইকোর্টের রুল

জাপা ও এনডিএফের প্রার্থীদের বিরুদ্ধে হাইকোর্টের রুল


বিএনএ, ঢাকা: জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) মনোনীত প্রার্থীদের প্রার্থীতা বাতিল করা কেন আইনগতভাবে প্রয়োজনীয় নয়—এ মর্মে জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। এই রুলের বিষয়ে নির্বাচন কমিশনকে আগামী দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রোববার (১১ জানুয়ারি) এই রুল জারি করেন।

এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে করা রিটের শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট।

সেদিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হলে হাইকোর্ট ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান, যেহেতু ১০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীতা বাতিল হওয়া কেউ আপিল করেছে কিনা সে তথ্য হাইকোর্টকে জানাতে হবে। একইসঙ্গে প্রার্থীতা কেউ ফিরে পেয়েছে কিনা তাও রাষ্ট্রপক্ষকে জানাতে বলে হাইকোর্ট। পরে ১১ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ