28 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » কর ফাঁকির মামলায় খালাস পেলেন দুলু

কর ফাঁকির মামলায় খালাস পেলেন দুলু


বিএনএ ডেস্ক: ১৮বছর আগে এনবিআরের দায়ের করা কর ফাঁকির মামলায় বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দুলু আদালতে উপস্থিত ছিলেন।

আজ রোববার (১১ জানুয়ারি) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর দুলুর আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, এটি ছিল একটি হয়রানিমূলক মামলা। মামলায় এনবিআরের চারজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ দুলুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে অর্জিত মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে তিনি প্রায় ১০ লাখ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন। পাশাপাশি প্রকৃত আয় ও ব্যয়ের তথ্য গোপন করেছেন।

উল্লেখ্য, দুলু নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু