20 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে আগুনে পুড়ল দোকান

বোয়ালখালীতে আগুনে পুড়ল দোকান

একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরকান সড়কের আমতল এলাকায় এক ভাঙারির দোকান আগুনে পুড়ে গেছে। আগুনে বৈদ্যুতিক সঞ্চালনের তার ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে । বুধবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ ভাঙারির দোকানদার মো. রফিকুল ইসলাম বলেন, আগুনে ক্রয়কৃত পুরোনো জুট, প্লাস্টিকের বোতলসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মং সু নু মারমা বলেন, রাস্তার ধারে ময়লার স্তুপে স্থানীয়রা আগুন দেন। সেখান থেকে আগুন ভাঙারির গুদামে রাখা প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন পুরোনো সামগ্রিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ৫০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালীর ডেপুটি জোনাল ম্যানেজার মো.এমরান গণি জানান, আগুনে একটি খুঁটির বৈদ্যুতিক সঞ্চালন তার ও ট্রান্সফরমারের ক্ষতি হয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণে কাজ করছে বিদ্যুৎ কর্মীরা।

বিএনএ/ বাবর মুনাফ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা