28 C
আবহাওয়া
৪:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির গণ-অবস্থান : বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সতর্ক অবস্থান

বিএনপির গণ-অবস্থান : বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সতর্ক অবস্থান


বিএনএ, ঢাকা: বিএনপি, তাদের সমর্থিত জোট ও দলের গণ-অবস্থানের নামে কোনো সহিংস পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বুধবার(১১ জানুয়ারি ২০২৩) সকাল ১০টা থেকেই দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন নেতাকর্মীরা। জানা গেছে, বিএনপির গণ-অবস্থানের প্রতিবাদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

এছাড়াও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির কেন্দ্রীয় নেতারা। ইতোমধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইঞ্জি. আব্দুসু সবুর, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকীসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা