30 C
আবহাওয়া
৭:৫৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নবজাতক ডাস্টবিনে ফেলে পালানো সেই মা গ্রেপ্তার

নবজাতক ডাস্টবিনে ফেলে পালানো সেই মা গ্রেপ্তার

নবজাতক ডাস্টবিনে ফেলে পালিয়ে যাওয়া সেই মা গ্রেপ্তার

বিএনএ,বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউমেক্সিকোতে নিজের নবজাতককে একটি ডাস্টবিনে ফেলে পালিয়ে যাওয়া ১৮ বছর বয়সি মা এলেক্সিস এলিভাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ( ১০ জানুয়ারি) গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে নিজ সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ এনে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তাকে ১০ হাজার মার্কিন ডলারের মুচলেকায় ছেড়ে দিলেও তার বিরুদ্ধে আদালতে মামলা চলবে। জেলা জজ ডিনা লুসি বলেছেন, আদালতে নবজাতকটির মা এলেক্সিস এলিভার দোষ প্রমাণিত হলে তার ১৫ বছরের জেল হতে পারে।

ডেইলি মেইল’র খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিতে দেখা যায়, রাস্তার পাশে পাশাপাশি তিনটি ডাস্টবিন রাখা। পাশের একটির ঢাকনা খোলা। আচমকা একটি গাড়ি এসে থামল সেখানে। ভেতর থেকে এক তরুণী নামেন। এর পর গাড়ির পেছনের দরজা খুলে কাপড়ে মোড়ানো এক নবজাতককে বের করে ডাস্টবিনে ছুড়ে ফেলে দ্রুতগতিতে সেখান থেকে সটকে পড়েন।

পরে শিশুটির চিৎকারে কয়েক ঘণ্টা পর তিন ব্যক্তি এসে তাকে উদ্ধার করে নিয়ে যান। ডাস্টবিনে ছুড়ে ফেললেও অলৌকিকভাবে শিশুটি তখনো জীবিত ছিল। বর্তমানে নবজাতকের অবস্থা স্থিতিশীল এবং হাসপাতালে নেওয়া হয়েছে বলে ওই খবরে উল্লেখ করা হয়।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা