28 C
আবহাওয়া
১২:১৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ইয়াবাসহ এক রোহিঙ্গা গ্রেফতার

ইয়াবাসহ এক রোহিঙ্গা গ্রেফতার

ইয়াবাসহ এক রোহিঙ্গা গ্রেফতার

বিএনএ কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ একরাম উল্লাহ (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ জানুয়ারি) রাতে টেকনাফ-সাবরাং সড়কের গুলিক্কার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একরাম উল্লাহ টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৫ ব্লকের বাসিন্দা আবুল বাশারের ছেলে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে থানার এসআই হোসাইন, এসআই সজীব ও এসআই রউফ বুলবুলের সমন্বয়ে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করে। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ৮০ টাকা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

b Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে