30 C
আবহাওয়া
২:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাম্পের অভিশংসনের প্রক্রিয়া শুরু

ট্রাম্পের অভিশংসনের প্রক্রিয়া শুরু

ট্রাম্পের অভিশংসনের প্রক্রিয়া শুরু

বিএনএ বিশ্বডেস্ক : অভিশংসনের মুখোমুখি হতে যাচ্ছে ট্রাম্প। মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে পদ থেকে সরিয়ে দিতে চাপ তৈরি করতে যাচ্ছেন বলে জানিয়েছেন ডেমোক্র্যাটিক দলের সদস্যরা। গত সপ্তাহে মার্কিন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার পর এই উদ্যোগ নেয়া হয়েছে।

আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষিক্ত হওয়ার কথা রয়েছে। এর আগেই ঐতিহাসিক দ্বিতীয় অভিশংসনের সম্মুখীন হতে পারেন ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে তারা উন্মত্ত জনতাকে ‘অভ্যুত্থানে প্ররোচনা’ দেয়ার অভিযোগ আনার পরিকল্পনা করছেন।

যদি অভিশংসন প্রক্রিয়া পরিকল্পনা মাফিক এগোয় তাহলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুইবার অভিশংসন হওয়া একমাত্র প্রেসিডেন্ট।

হাউসের অন্যতম সদস্য টেড লিউ জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৯০ জনের বেশি সদস্য এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। হাউসে ভোটাধিকার রয়েছে ৪৩৫ জনের। রিপাবলিকানরা কেউ এখনও অভিশংসন বিচারের প্রস্তাবে সই করেননি। তবে ট্রাম্পকে নিয়ে দলের অসন্তোষ স্পষ্ট।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত