25.8 C
আবহাওয়া
১২:৩০ পূর্বাহ্ণ - মে ১, ২০২৬
Bnanews24.com
Home » প্রথম ধাপে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

প্রথম ধাপে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা


বিএনএ, ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

প্রথম ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। নাম ঘোষণার আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার আমরা ব্যালট রেভল্যুশনে যাচ্ছি। একই সঙ্গে তিনি প্রার্থীদের দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার প্রচারণা চালাতেও নির্দেশনা দেন।

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, মনোনয়ন ফরম দেশের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম আমরা। দেড় হাজারের বেশি মানুষ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

১২৫ জনের ঘোষিত তালিকা অনুযায়ী- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে, আখতার হোসেন রংপুর-৪ আসনে, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসনে, সারজিস আলম পঞ্চগড়-১ আসনে, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসনে, তাসনীম জারা ঢাকা-৯ আসনে, আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে, আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে নির্বাচন করবেন।

বিএনএ/শাম্মী

 

 

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ